অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ভিটামিন এ খাওয়ার সুযোগ আরো ৫ দিন বাড়লো

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জুন ২০২৪ রাত ১১:৩৮

remove_red_eye

৩৭৮

     ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রথম দিন  শিশু উপস্থিতি কম

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ৫ বছরের কম বয়সী ২ লাখ ৯০ হাজার ৯৩৬ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো কার্যক্রম ছিল শনিবার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত। এ দিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় শিশু উপস্থিতি কম ছিল। ঘরবাড়ি বিধস্ত হওয়ায় অনেক শিশুর পরিবার অন্যত্র আশ্রয় নেয়। আবার অনেকে ত্রানের জন্য ছুটছেন। ফলে ভিটামিন-এ শিশুদের খাওয়ার বিষয়টি ওই সব পরিবারের কাছে গুরুত্ব পায় নি। ফলে সময় সীমা বাড়ানোর দাবি জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা।
এদিকে এমন পরিস্থিতিতে আরো ৫ দিন সময় বাড়ানো হয়েছে বলে জানান, সিভিল সার্জন ডা: কেএম শফিকুজ্জামান।
শহরের নলিনী দাস মাধ্যমিক বালিকা স্কুল কেন্দ্রে শনিবার সকাল ৮ টায় শিশুদের মুখে ভিটামন এ ক্যাপসুল খাইয়ে জেলার ৬৭ ইউনিয়নের ১ হাজার ৬৮৯ কেন্দ্রে এক যোগে কার্যক্রমের উদ্বোধন করেন  ভোলার সিভিল সার্জন।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল ইসলাম।
এ কার্যক্রম সফল করতে  ৩ হাজার ৩৭৮ কর্মী কাজ করছেন বলে জানান সিভিল সার্জন।  এদিকে দুপুর ১২ টার পর অনেক কেন্দ্র ফাঁকা দেখা যায়।  ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় শিশুদের উপস্থিতি কম ছিল বলে স্বাস্থ্য কর্মীরা জানান। ভেদুরিয়া,  ভেলুমিয়া,  মদনপুর চর, চরকচুয়াখালীসহ ক্ষতিগ্রস্ত এলাকায় এমন পরিস্থিতি দেখা যায় বলে স্থানীয়রা জানান।
 সিভিল সার্জন জানান, পরবর্তী সময়ে  ভিটামিন-এ খাওযার সুযোগ থাকবে। ওই নির্দেশনা জানিয়ে দেয়া হয় প্রতিকেন্দ্রে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...