বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা জুন ২০২৪ রাত ১০:৩৮
৪১৩
প্রতিদ্ব›িদ্বতা করবেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭২১ প্রার্থী
বাংলার কণ্ঠ ডেস্ক : ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ভোলার মনপুরা ও চরফ্যাসনসহ ৬০ উপজেলার নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। ইতো মধ্যেই নির্বাচন অফিসসহ প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, আগামী ৫ জুন সকাল ৮টায় চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ হবে। আইন অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হয়।
চতুর্থ ধাপের ভোটে রংপুরের বদরগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে একজন, টাঙ্গাইলের গোপালপুরে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে দুজন, কিশোরগঞ্জের কুলিয়ারচরে চেয়ারম্যান পদে একজন এবং ফেনীর ছাগলনাইয়ায় ভাইস চেয়ারম্যান পদে একজন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।
৬০ উপজেলার মধ্যে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং ৫৪টি উপজেলায় ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচনে দুর্গম এলাকার ১৯৭টি কেন্দ্রে আগের দিন ব্যালট পেপার পাঠানো হবে। আর ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে চার হাজার ৯৪৭টি কেন্দ্রে।
এ ধাপে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন অর্থাৎ মোট ৭২১ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এতে এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ ভোটার তাদের প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পাবেন।
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত