বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা জুন ২০২৪ সন্ধ্যা ০৭:২১
৩৭২
নতুন সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকাল বুধবার (৫ জুন)। এদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।
বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস হবে।
তার আগে ১০ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হতে পারে বলে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গেছে, চলতি বছরের বাজেট অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব উত্থাপন ও সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন করবেন স্পিকার। তবে সম্প্রতি ভারতে নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজীমের আসন শূন্য ঘোষণার বিষয়ে জাতীয় সংসদ এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। মরদেহ এখনো না পাওয়ায় আসন শূন্য ঘোষণার বিষয়ে জটিলতা তৈরি হওয়ায় শোকপ্রস্তাবে তার নাম থাকছে না। তাই শোকপ্রস্তাবের পর অধিবেশন মুলতবি না করে দিনের অন্যান্য কার্যসূচি চলবে।
বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে বিকেল ৩টায় জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক বসবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা জিএম কাদেরসহ অন্যরা উপস্থিত থাকবেন। এই বৈঠকে নির্ধারণ করা হবে বাজেট অধিবেশনের কার্যসূচি। ওই বৈঠকেই বাজেট অধিবেশন কতদিন চলবে ও বাজেটের ওপর কত ঘণ্টা আলোচনা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এবারের বাজেট অধিবেশন চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এ অধিবেশনেই ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রায় আট লাখ কোটি টাকার বাজেট উত্থাপনের প্রস্তুতি চলছে। এটি হবে বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।
বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১
দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর
ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল
সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট হতে দেওয়া হবে না : নাহিদ ইসলাম
শাহবাগের ফুটপাতে মিলল ৩ ব্যক্তির মরদেহ
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক