অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

উৎস মুখর পরিবেশে মনপুরা ও চরফ্যাশনে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জুন ২০২৪ রাত ০৯:২৯

remove_red_eye

৩৭৬

 বাংলার কন্ঠ প্রতিবেদক :  চতুর্থ ধাপে উৎসব মুখর পরিবেশে ভোলার সাগর মোহনার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা ও চরফ্যাশন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । বুধবার সকাল থেকে শান্তি পূর্ণ পরিবেশে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বিভিন্ন কেন্দ্রে ভোটররা ভোট শুরুর আগেই লাইন দিয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তবে সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়াতে থাকে। শান্তি পূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে  বিভিন্ন বয়সী নারী ও পুরুষ ভোটাররা সন্তোষ প্রকাশ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিচ্ছিন্ন ভাবে দুই একটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে স্লোগান দেয়া কে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করে। হাজির হাট ইউনিয়নের ৭ নং কেন্দ্র এলাকায় চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের এক সমর্থক মারধরের অভিযোগ রয়েছে।
 এদিকে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে আবাদ ও নিরপেক্ষ করার লক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোষ্টগার্ড, পুলিশ, আনসারসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকার সহ ভোট কেন্দ্রে  নিয়োজিত ছিলো।
ভোলা মনপুরা উপজেলায় নারী পুরুষ ও তৃতীয় লিংঙ্গ সহ ভোটার সংখ্যা ৬২ হাজার ৪৮৪ জন ও চরফ্যাশনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৭ হাজার ৯৪৯   জন। চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...