অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ৩০ হাজার নারিকেল চারা বিতরণ করা হচ্ছে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুন ২০২৪ রাত ০৮:১৯

remove_red_eye

৪৪৮

হাসনাইন আহমেদ মুন্না :  জেলার ৭ উপজেলায় ৬ হাজার কৃষকের মাঝে ৩০ হাজার নারিকেলের চারা বিতরণ করা হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা জন প্রতি ৫ টি করে স্থানীয় উন্নত জাতের এসব চারা পাচ্ছেন। ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচি আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
কৃষি অফিস জানায়, জেলায় মোট নারিকেল চারা বিতরণের মধ্যে  সদর উপজেলায় পাচ্ছে এক হাজার কৃষক, দৌলতখানে ৯০০ কৃষক, বোরহান উদ্দিন ও লালমোহনের ৯০০ করে ১৮০০, তজুমদ্দিনে ৬০০,  চরফ্যাশনে ১২০০ এবং মনপুরায় ৫০০ কৃষক নারিকেলের চারা পাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় এসব নারিকেল চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, স্থানীয় উন্নত জাতের এক বছর বয়সের এসব নারিকেলের চারায় আগামী তিন বছর পর থেকে ফলন অসা শুরু করবে। ফলন শুরু হলে প্রায় ৩০ বছর পর্যন্ত ভালো ফলন পাওয়া যাবে। এতে করে আমাদের প্রান্তিক, ক্ষুদ্র কৃষকরা লাভবান হবেন।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবীর বাসস'কে বলেন, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে আমাদের বিভিন্ন উপজেলায় এসব নারিকেলের চারা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ চলছে।  ফলে এ অঞ্চলে নারিকেল উৎপাদন বৃদ্ধি পাবার পাশাপাশি এ খাত আরো সমৃদ্ধ হবে। চলতি মাসের মধ্যেই সকল নারিকেল চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলে জানান তিনি।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...