বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই জুন ২০২৪ সন্ধ্যা ০৭:২০
৩৬২
সরকারি হাসপাতালে ডাক্তারদের অবহেলা সহ্য করবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আজ রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি একথা জানান।
কর্মস্থলে ডাক্তারদের অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সামন্ত লাল সেন বলেন, ‘সিলেটে যাদেরকে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছি সাথেসাথে সাসপেন্ড করেছি। আমার পরিকল্পনা আছে ঢাকার বাইরে কিছু হাসপাতালে যাব।’
তিনি বলেন, চিকিৎসা এমন একটি বিষয়, যেখানে গাফিলতি করলে একটা মানুষের জীবন চলে যায়। সুতরাং এখানে দুইবার চিন্তা করার কোনো সুযোগ নেই। অতএব এ ব্যাপারে কোনো গাফিলতি সহ্য করা হবে না।
সামন্ত লাল সেন সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, ‘আমি এসিড বার্ন নিয়ে আজ করেছি। সাংবাদিকদের নিউজ এবং টেলিকাস্টের ফলে বিপুল জনমত ও সচেতনতা তৈরি হয়েছিল। যার ফলে বার্ন হসপিটাল করা সম্ভবপর হয়েছিল। আমি এজন্য আপনাদের নিকট কৃতজ্ঞ।’
প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ে রোগীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উপজেলা পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।
বিএসআরএফের সভাপতি ফসিহ উদ্দিন মাহতাবের সভাপতিত্বে ও এর সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন।
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত