বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৪১
৪০৩
কাল ভোলায় ১ হাজার ২৩৪ জন ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণ করা হবে
জুয়েল সাহা : দীর্ঘ ১৫ বছর পর একঘরে একসঙ্গে থাকার সুযোগ হলো বৃদ্ধ দম্পতি রুস্তম আলী ও মর্জিনা বেগমের। নদীভাঙনে বসতঘর ও জমি-জমা হারিয়ে অসহায় হয়ে এই দম্পতির আশ্রয় হয়েছিল আলাদাভাবে দুই মেয়ের সংসারে। দীর্ঘ ১৫ বছর ধরে ঈদ ও কোনো অনুষ্ঠান ছাড়া একে অপরের সঙ্গে দেখাও হয়নি। অবশেষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে অপেক্ষা শেষ হলো তাদের। এখন থেকে তারা থাকবেন একসঙ্গে একই ঘরে।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী এলাকার বাসিন্দা মো. রুস্তম আলী ও তার স্ত্রী মর্জিনা বেগম বলেন, এক সময় তাদের বসতঘর, জমি-জমা সবই ছিল। তারা বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের হাকিম উদ্দিনে বসবাস করতেন। পাঁচ মেয়ে নিয়ে তাদের ছিল সুখের সংসার। কিন্তু হঠাৎ নদীভাঙনের কারণে একে একে মেঘনার গর্ভে বিলীন হতে থাকে বসতঘর, বাগান, ফসলি জমি। এরপর কিছু দূরে গিয়ে জমি কিনে বসতঘর নির্মাণ করে কোনো রকমে মেয়েদের বিয়ে দেন। কিন্তু তার কিছুদিন পর বসতঘরটিও নদীরগর্ভে বিলীন হয়ে যায়।
এরপর রুস্তম ও মর্জিনা দম্পতির স্থান হয় মেয়েদের সংসারে। রুস্তম আলী থাকেন তৃতীয় মেয়ে জেসমিনের কাছে ও তার স্ত্রীর আশ্রয় হয় চতুর্থ মেয়ে রিনার কাছে। এভাবেই কেটে যায় ১৫ বছর। এই দীর্ঘ ১৫ বছর একে অপরের সঙ্গে দেখা হতো ঈদ ও কোনো অনুষ্ঠানে।

তারা বলেন, প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর পেয়ে অবশেষে ১৫ বছর পর শেষ বয়সে একসঙ্গে থাকতে পারবো। টবগী দালালপুর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকার সুযোগ হয়েছে তাদের। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। যতদিন বাঁচবেন ততোদিনই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন বলে জানান তারা।
একই আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া মফিজুল ইসলাম ও খাদিজা বেগম দম্পতি জানান, নদীভাঙনে বাপ-দাদার বসতঘর ও জমি হারিয়ে দীর্ঘদিন ধরে টবগী এলাকার বেড়িবাঁধে টং ঘর তুলে বসবাস করছেন। রোদ, বৃষ্টি ও ঝড়ের সঙ্গে যুদ্ধ করে চলতো তাদের সংসার। এবার প্রধানমন্ত্রীর উপহারের ঘরে থেকে সুখে-শান্তিতে বসবাস করার স্বপ্ন দেখছেন তারা।

তাদের মতো বোরহানউদ্দিন উপজেলার টবগী দালালপুর আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়েছেন ১৭৪ জন অসহায় ভূমিহীন পরিবার। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি তারা। এছাড়াও আশ্রয়ণ প্রকল্পে গবাদি পশুসহ বিকল্প আয়ের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ওইসব পরিবারগুলো।
ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, ভোলা জেলায় ৬ হাজার ৩৫৬ জন ভ‚মিহীন পরিবারের তালিকা আমরা তৈরি করেছি। এ পর্যন্ত ৪ হাজার ৪৪৯টি ঘর ভ‚মিহীনদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও ১১ জুন মঙ্গলবার আরও ১ হাজার ২৩৪ জন ভ‚মিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণ করা হবে। ওইদিন ভোলার বোরহানউদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলাকে প্রধানমন্ত্রী ভ‚মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। এরআগে গত বছর ভোলা সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত