অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জমে ওঠেছে পশুর হাট দাম চওড়া হওয়ায় বিক্রি কম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জুন ২০২৪ রাত ১০:৫৯

remove_red_eye

৩৯০

                  ক্রেতারা হতাশায়

মোঃ ইসমাইল : মুসলমানদের বড় ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম ঈদুল আজহা। ঈদুল আজহাকে কেন্দ্র করে ভোলায় জমে ওঠেছে পশুর হাট। বিভিন্ন হাটে প্রচুর পরিমান পশু বিক্রির জন্য আনা হলেও এখনো তেমন বেচা বিক্রি হচ্ছে না। এতে করে বিক্রেতারা হতাশায় পড়েছে। অপর দিকে গরুর দাম বেশী হওয়ায় সাধারণ ক্রেতারা হিমসিম খাচ্ছে। স্থানীয়রা আশা করছে ঈদের দুই এক দিন আগে প্রচুর পরিমান গরু ও ছাগল বিক্রি হবে।  
বুধবার (১২ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের পরানগঞ্জ বাজারের হাই স্কুল মাঠে গিয়ে দেখা গেছে, পুরো মাঠে সারি সারি গরু রাখা। ক্রেতার সমাগমও ছিলো চোখে পরার মতো।
গরু কিনতে আসা একাধিক ক্রেতার সাথে কথা হলে তারা জানান, গত কয়েক বছরের তুলনায় এ বছর গরুর দাম বেশি। তাই গরু কিনতে এসে হিমশিম খেতে হচ্ছে। দাম নাগালের বাইরে থাকায় বিশেষ করে মধ্যবৃত্তের ক্রেতারা বিপাকে রয়েছে।
অন্য দিকে একাধিক গরুর মালিকরা জানান, গরু লালন পালন করতে আগের তুলনায় এখন অনেক বেশি টাকা খরচ হয়। গরুর খাবারের দামও আগের চেয়ে অনেক বেশী।  যার কারনে ক্রেতার কাছে গরুর দাম বেশি বলে মনে হচ্ছে। তাই ক্রেতারা গরুর দাম জিজ্ঞেস করছেন কিন্তু কিনছেন না। ক্রেতারা দাম কম বলায় লোকসানের মুখে রয়েছে বলে জানান বিক্রেতারা ।
এদিকে ভোলা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খাঁন জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের ভোলায় কুরবানির পশুর চাহিদা ৮৫ হাজারের মতো। আমাদের উৎপাদন ৯২ হাজার ৪৫০ এর মতো। ভোলায় ১০৩ টি পশুর হাট বসবে, প্রতিটি হাটে ভেটেনারির মেডিকেল টিম থাকবে। ভেটেনারির মেডিকেল টিম রুগ্ন গরু সনাক্ত করবে। এবং সেই গরুর চিকিৎসা করবে। যাতে সেই গরু কেউ বিক্রি করতে না পরে সেই দিকেও খেয়াল রাখবে।
তিনি আরও জানান, আমরা সকল খামারিদের কে বলে দিয়েছি তারা যেনো পশুকে প্রকৃতিক খাবার প্রয়োগ করে। কেউ যেনো কোনো রকম ক্ষতিকারক   মেডিসিন প্রয়োগ না করে সেদিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...