বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই জুন ২০২৪ রাত ১০:৫৯
৩৮১
ক্রেতারা হতাশায়
মোঃ ইসমাইল : মুসলমানদের বড় ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম ঈদুল আজহা। ঈদুল আজহাকে কেন্দ্র করে ভোলায় জমে ওঠেছে পশুর হাট। বিভিন্ন হাটে প্রচুর পরিমান পশু বিক্রির জন্য আনা হলেও এখনো তেমন বেচা বিক্রি হচ্ছে না। এতে করে বিক্রেতারা হতাশায় পড়েছে। অপর দিকে গরুর দাম বেশী হওয়ায় সাধারণ ক্রেতারা হিমসিম খাচ্ছে। স্থানীয়রা আশা করছে ঈদের দুই এক দিন আগে প্রচুর পরিমান গরু ও ছাগল বিক্রি হবে।
বুধবার (১২ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের পরানগঞ্জ বাজারের হাই স্কুল মাঠে গিয়ে দেখা গেছে, পুরো মাঠে সারি সারি গরু রাখা। ক্রেতার সমাগমও ছিলো চোখে পরার মতো।
গরু কিনতে আসা একাধিক ক্রেতার সাথে কথা হলে তারা জানান, গত কয়েক বছরের তুলনায় এ বছর গরুর দাম বেশি। তাই গরু কিনতে এসে হিমশিম খেতে হচ্ছে। দাম নাগালের বাইরে থাকায় বিশেষ করে মধ্যবৃত্তের ক্রেতারা বিপাকে রয়েছে।
অন্য দিকে একাধিক গরুর মালিকরা জানান, গরু লালন পালন করতে আগের তুলনায় এখন অনেক বেশি টাকা খরচ হয়। গরুর খাবারের দামও আগের চেয়ে অনেক বেশী। যার কারনে ক্রেতার কাছে গরুর দাম বেশি বলে মনে হচ্ছে। তাই ক্রেতারা গরুর দাম জিজ্ঞেস করছেন কিন্তু কিনছেন না। ক্রেতারা দাম কম বলায় লোকসানের মুখে রয়েছে বলে জানান বিক্রেতারা ।
এদিকে ভোলা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খাঁন জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের ভোলায় কুরবানির পশুর চাহিদা ৮৫ হাজারের মতো। আমাদের উৎপাদন ৯২ হাজার ৪৫০ এর মতো। ভোলায় ১০৩ টি পশুর হাট বসবে, প্রতিটি হাটে ভেটেনারির মেডিকেল টিম থাকবে। ভেটেনারির মেডিকেল টিম রুগ্ন গরু সনাক্ত করবে। এবং সেই গরুর চিকিৎসা করবে। যাতে সেই গরু কেউ বিক্রি করতে না পরে সেই দিকেও খেয়াল রাখবে।
তিনি আরও জানান, আমরা সকল খামারিদের কে বলে দিয়েছি তারা যেনো পশুকে প্রকৃতিক খাবার প্রয়োগ করে। কেউ যেনো কোনো রকম ক্ষতিকারক মেডিসিন প্রয়োগ না করে সেদিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি।
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক