বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই জুন ২০২৪ রাত ১১:৪০
৪২১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোলা সদর, দৌলতখান উপজেলা ও বোরহানউদ্দিন উপজেলাসহ বরিশাল বিভাগের ১৪ উপজেলার নির্বাচিত ৪২জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব শওকাত হোসেন।
বুধবার (১২ জুন) বেলা ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করে যাওয়ার আহŸান জানান বিভাগীয় কমিশনার।
এ সময় বিভাগীয় কমিশনার নর্ব-নির্বাচিত চেয়ারম্যানদের বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন। জনগণ আপনাদের উপর তাদের যে দায়িত্ব অর্পণ করেছে তা সঠিক ভাবে পালন করবেন বলে আমাদের বিশ্বাস। কেননা আপনারা সর্বোচ্চ গ্রহণযোগ্য ব্যক্তি বিধায় জনগণ আপনাদের নির্বাচিত করেছে।
শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শহিদুল্লাহসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত