অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সুবিধা বঞ্চিতদের মাঝে ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির মাংস বিতরন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুন ২০২৪ বিকাল ০৪:৪৭

remove_red_eye

৪১৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্য ৮০ জন সুবিধাবঞ্চিত ও অসহায়  পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করেছে  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিট। 
বুধবার(১৯জুন) দুপুর ১টার  দিকে শহরের জেলা পরিষদ মিলনায়তনের সামনে ভোলা জেলা  জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মো: আজিজুল ইসলাম প্রধান অতিথি থেকে  এই  মাংস বিতরণ করেন। 
এ-সময়  আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনিবার্হী সদস্য  আলহাজ্ব ফেরদাউস আহম্মেদ,সাবেক যুব প্রধান আদিল হোসেন তপু, ভোলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার মাহাবুবুর রহমান মিলন,যুব প্রধান সাদ্দাম হোসেন সহ  যুব সদস্যরা এসময়  উপস্থিত ছিলেন। 
এসময় প্রত্যাকের মাঝে ১কেজি ৫০০ গ্রাম করে ৮০ জনের মাঝে গরুর মাংস বিতরন করা হয়। 
কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায়  ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তর এর ব্যবস্থাপনায় এই গরুর  মাংস বিতরন করা হয়। 
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের সাবেক যুব প্রধান ও বর্তমান ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনিবার্হী সদস্য আদিল হোসেন তপু জানান,ঈদুল আজহায় সমাজের বিত্তবানরা কোরবানি দিতে পারলেও গরিব মানুষের সে ক্ষমতা হয়ে উঠে না। তারা প্রতিবছর দুই বেলা মাংস ভাত খাওয়ার জন্য এ বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে। ঈদ এলেই গরিবরা কোরবানি দেওয়া মানুষের বাড়িতে মাংসের জন্য অপেক্ষা করে। কারো ভাগ্যে মাংস জুটলে আবার কারো ভাগ্যে জুটে না। আর এসব মানুষের কথা চিন্তা করে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
কোরবানি উপলক্ষে ৮০ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে দেড় কেজি করে মাংস তুলে দেয় রেড ক্রিসেন্ট ভোলা ইউনিটের সেক্রেটারী আজিজুল ইসলাম।
মাংস নিতে আসা দুলাল নামে একজন বলেন, ‘মাংসের যেই দাম তাই সব সময় কি না খাইতে পারি না। কোরবানি আইলে মানুষের বাড়িতে যাই মাংস টুকাইতে। কেউ দেয়, আবার কেউ দেয় না। তাছাড়া বয়স হইছে, বেশি সময় হাঁটতে পারি না। এবার কোরবানি উপলক্ষে ভোলা রেড ক্রিসেন্ট পক্ষ থেকে আমারে দেড় কেজি মাংস দিছে। বাসায় গিয়া রান্না কইরা সবাইরে নিয়া খামু।
রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের সেক্রেটারী মো : আজিজুল ইসলাম বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে এবার ঈদুল আজহায় ৮০ অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। আগামীতেও এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...