বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে জুন ২০২৪ রাত ১০:০৭
২৭৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিট এর উদ্যাগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ জুন) সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তন চত্বরে এই খাদ্য সামগ্রী বিতরণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ভোলা জেলা পরিষদ ও ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।
ভোলা জেলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম এর সভাপতিত্বে এ-সময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনিবার্হী সদস্য আলহাজ্ব ফেরদৌউস আহম্মেদ,ভোলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার মাহাবুবুর রহমান মিলন,সাবেক যুব প্রধান আদিল হোসেন তপু, যুব প্রধান সাদ্দাম হোসেন সহ যুব সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় ক্ষতিগ্রস্ত বিভিন্ন উপজেলার ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে ৭ দিনের জরুরী ফুড প্যাকেজ সামগ্রী বিতরণ করা হয়। ফুড প্যাকেজ সামগ্রী হলো- চাউল, ডাল, চিনি, সুজি, লবণ, তৈল, উপকরণসমূহ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তর হতে প্রেরিত ফুড প্যাকেজ ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট এরর সহযোগিতায় এসব বিতরণ করা হয়।
এর আগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে হাইজিন পার্সেল, তারপলিন, জেরিকেন ও ¯িøপিং ম্যাট বিতরণ করা হয়।
ভোলা জেলা পরিষদ ও ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন,যেকোনো প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং সাধারণ মানুষের দুর্দশা লাঘবে সব ধরনের সহযোগিতা করে থাকেন ভবিষ্যৎ ও এই ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে আশা ব্যাক্ত করেন।
ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো : আজিজুল ইসলাম বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলায়
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ফুড প্যাকেজ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে বলে জানান।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত