অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জুন ২০২৪ রাত ১০:০৭

remove_red_eye

২৯০




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ  রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিট এর উদ্যাগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ জুন) সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তন চত্বরে এই খাদ্য সামগ্রী বিতরণ  আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ভোলা জেলা পরিষদ ও ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।  
ভোলা জেলা  জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী  মো: আজিজুল ইসলাম এর সভাপতিত্বে  এ-সময়  আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনিবার্হী সদস্য  আলহাজ্ব ফেরদৌউস  আহম্মেদ,ভোলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার মাহাবুবুর রহমান মিলন,সাবেক যুব প্রধান আদিল হোসেন তপু, যুব প্রধান সাদ্দাম হোসেন সহ  যুব সদস্যরা এসময়  উপস্থিত ছিলেন।
এসময় ক্ষতিগ্রস্ত বিভিন্ন উপজেলার  ইউনিয়নের  এক হাজার পরিবারের মাঝে ৭ দিনের জরুরী  ফুড প্যাকেজ সামগ্রী বিতরণ  করা হয়। ফুড প্যাকেজ সামগ্রী হলো- চাউল, ডাল, চিনি, সুজি, লবণ, তৈল, উপকরণসমূহ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তর হতে প্রেরিত ফুড প্যাকেজ ভোলা  জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট এরর সহযোগিতায় এসব বিতরণ করা হয়।
এর আগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে হাইজিন পার্সেল, তারপলিন, জেরিকেন ও ¯িøপিং ম্যাট বিতরণ করা হয়।
ভোলা জেলা পরিষদ ও ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন,যেকোনো প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং সাধারণ মানুষের দুর্দশা লাঘবে সব ধরনের সহযোগিতা করে থাকেন ভবিষ্যৎ ও এই ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে আশা ব্যাক্ত করেন।
ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো : আজিজুল ইসলাম বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে  জেলার বিভিন্ন উপজেলায়
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ফুড প্যাকেজ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে বলে জানান।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...