অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

জুনের তিন সপ্তাহে রেমিট্যান্স এলো ১৯১ কোটি ৪৩ লাখ ডলার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে জুন ২০২৪ সন্ধ্যা ০৭:২৪

remove_red_eye

৩৮৫

জুনের ২১ দিনে মোট প্রবাসী আয় এলো ১৯১ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২২ হাজার ৩৯৮ কোটি টাকা (প্রতি ডলার ১১৭ টাকা হিসাবে)।

রোববার (২৩ জুন) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

ঈদের আগে দুই সপ্তাহে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ১১ কোটি ৭৬ লাখ ২৪ হাজার ২৮৫ মার্কিন ডলার। ঈদের পর ২১ জুন অবধি প্রতিদিনের প্রবাসী আয় কমে দাঁড়াল ৯ কোটি ১১ লাখ ৬০ লাখ ৪৭৬ ডলারে।

ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১১৭ টাকা করার সঙ্গে সঙ্গে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়তে থাকে। জুন মাসে দুই সপ্তাহে প্রতিদিন প্রবাসী আয় আসার পরিমাণ এ যাবৎ কালের সর্বোচ্চ পর্যায়ে উঠে। কিন্তু ঈদের সপ্তাহে এই ধারা কিছুটা কমে আসে।

আগের মাসের প্রতিদিন প্রবাসী আয় প্রবাহ পর্যালোচনা করলে দেখা যায়, চলতি বছরের মে মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৫১ লাখ ২৯ হাজার ৩৩৩ ডলার। আর আগের বছর ২০২৩ সালের জুন মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৩৩ লাখ ২ হাজার ৬৬৬ মার্কিন ডলার। এ হিসাবে জুন মাসে প্রবাসী আয় প্রবাহ এখনও ইতিবাচক।

তথ্যে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৪ কোটি ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ২৪ লাখ ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...