বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে জুন ২০২৪ বিকাল ০৫:১৮
২৯০
বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলার বিরোধিতা করলে তা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শুক্রবার (২৮ জুন) সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, পৃথিবীর বহু দেশের মধ্যে রেল সংযোগ আছে, এগুলো নতুন কিছু নয়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকা শক্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকরণ। এটা নিয়ে বিএনপি নেতারা যে বিরোধিতা করছেন তা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না।
আওয়ামী লীগের এ নেতা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে আটক রাখা হয়েছে বলে বিএনপি নেতাদের বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। এটা বিএনপির চরম মিথ্যাচারের একটি অংশ। খালেদা জিয়ার নামে মামলা আওয়ামী লীগ সরকার করেনি, করেছিল তত্বাবধায়ক সরকার। বিএনপির আইনজীবীরা খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হয়েছেন বলেই আদালত তাকে দণ্ড দিয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোডশেডিং বিষয়ে হানিফ বলেন, সম্প্রতি বিদ্যুৎ নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার কারণ মূলত দুটি। একটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও সরবরাহ লাইনগুলোর কিছু সমস্যা রয়েছে। আরেকটি হলো বিদ্যুতের উৎপাদন ব্যয় বেশি। সরকারকে অনেক ভর্তুকিও দিতে হয়। তাই চাপ কমানোর জন্য সরকারকে দফায় দফায় দাম বাড়াতে হয়। তবে এখন অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে, দ্রুতই বিদ্যুতের সব সমস্যার সমাধান হবে।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত