অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

তীব্র তাপমাত্রা, সৌদিতে ১৫ মিনিটে জুমার খুতবা-নামাজ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৩৭

remove_red_eye

২৫৬

গ্রীষ্মকালের তীব্র তাপমাত্রা থেকে সুরক্ষার জন্য মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জুমার খুতবা ও নামাজের সময় সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছে সৌদি সরকার।  

শনিবার (২৯ জুন) সৌদি গেজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে ২১ জুন থেকে গ্রীষ্ম মৌসুম শেষ পর্যন্ত জুমার পুরো কার্যক্রম মাত্র ১৫ মিনিটে সম্পন্ন করতে হবে। এছাড়া জুমার প্রথম ও দ্বিতীয় আজানের মধ্যবর্তী সময়ও কমিয়ে দিতে হবে। জুমার খুতবা ও নামাজ সংক্ষিপ্তভাবে সম্পন্ন করার বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুল রহমান আল-সুদাইস জানান, মুসল্লিদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।  

এই নির্দেশনা পালন শুক্রবার থেকেই শুরু হয়েছে এবং গ্রীষ্মের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সৌদি আরবের এই দুই শহরে বর্তমানে তীব্র তাপমাত্রা বিরাজ করছে। আর বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকে। আর তাই মসজিদে আগত রোগী, বয়স্কসহ সাধারণ দুর্বল মুসল্লিদের সুরক্ষায় বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...