অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


এনআইডি সংক্রান্ত অনিয়মের তদন্ত প্রতিবেদন দ্রুত শেষ করার নির্দেশ ইসির


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৩৮

remove_red_eye

২৭৬

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত অনিয়মের তদন্ত দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  

এছাড়া কমিশনের কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন কমিশন সচিব শফিউল আজিম।

ওই বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, এনআইডি মহাপরিচালক, সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের ইসি সচিব বলেছেন, জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অনিয়মের তদন্ত প্রতিবেদন দ্রুত শেষ করতে হবে।

জানা গেছে, বর্তমানে দুটি বড় অনিয়মের তদন্ত চলছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সুপারিশে তার দুই ভাইয়ের এনআইডিতে নাম পরিবর্তন ও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রিসালদার (বরখাস্ত) মোসলেহ উদ্দিনের সন্তানদের বাবার নাম পরিবর্তন নিয়ে দুই যুগ্ম সচিবকে প্রধান করে গঠিত তদন্ত দুটি কমিটি কাজ করছে।

এছাড়া নির্বাচনসহ ইসির যেকোনো কাজে বাধাদানকারী ব্যক্তিকে আইনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে ইসি সচিব শফিউল আজিম বলেন, আমরা বিস্তারিত ও নিঁখুতভাবে তদন্তটা করতে চাই, যাতে কোনো ধরনের ফাঁক-ফোকর না থাকে। তদন্ত কমিটি ওপর আমাদের আস্থা আছে। তারা কাজ করছেন। আরেকটু অপেক্ষা করতে হবে। কমিটি আরও দুই সপ্তাহ সময় চেয়েছে। সবগুলো ডকুমেন্ট যোগাড় করা, পরীক্ষা করা, সোর্সে গিয়ে এগুলো আবার ভেরিফাই করা, আমরা চাচ্ছি বৈজ্ঞানিকভাবে যাতে কোনো ধরনের কোথাও খুঁত না থাকে। আমরা চাই না, আবার আরেক ধরনের ভুল হোক। বিন্দুমাত্র কারো যদি এখানে ইনভলমেন্ট থাকে, তাকে আইনানুযায়ী যে সর্বোচ্চ শাস্তি সেটা আমরা এনশিউর করবো।

ইসি সচিব বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বিভিন্ন নামে তিনি কিন্তু আত্মগোপনে ছিলেন। বিভিন্ন নামধারন করেছেন বলে আমাদের তদন্তে বেরিয়ে এসেছে। কোথায় কোথায় তিনি ছিলেন, কী কী কাজে সেই নামগুলো ব্যবহার করেছেন, তার আত্মীয় স্বজনটা এটা কোথায় কোথায় ব্যবহার করেছেন; সব তথ্যগুলো নিয়ে আসার প্রক্রিয়া চলছে। তদন্ত কমিটি এ নিয়ে রাত-দিন পরিশ্রম করছে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছি। কোনো ধরনের ফাঁক-ফোকর যেন না থাকে আমরা সেটা নিশ্চিত করবো। আমরা নিখুঁত, পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট উত্থাপন কবো।

সম্প্রতি অনুষ্ঠিত ওই বৈঠকে ইসি সচিব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাঠ পর্যায়ের কার্যালয়ের অফিসসহ নির্বাচন কমিশন সচিবালয়ের বিভিন্ন শাখা নিয়মিত পরিদর্শনের নির্দেশনাও দিয়েছেন। একইসঙ্গে নির্বাচন কমিশনের কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন।

এ বিষয়ে ইসি সচিব শফিউল আজিম বলেন, নির্বাচন কমিশনের কেউ যদি বাধা দেয় আমরা তাকে কোনো ছাড় না দিয়ে আইনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছি। সেটা এনআইডি কিংবা নির্বাচন বা যেকোনো কাজ হোক, কেউ বাধা দিলে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...