হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ৩০শে জুন ২০২৪ রাত ০৯:১৫
৩৬৩
হাসনাইন আহমেদ মুন্না : জেলার উপজেলা সদরের মেঘনা নদীর ভাঙ্গন রোধে ৬’শ ৮৯ কোটি টাকার কাজ শুরু হচ্ছে। আগামী ডিসেম্বর মাসে ’মেঘনা নদীর ভাঙ্গন রোধে ভোলা সদর উপজেলা সংরক্ষণ প্রকল্পে’র আওতায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদী তীর সংরক্ষণ করা হবে। এর মধ্যে সিসি ব্লক ও জিও ব্যাগের মাধ্যমে নদী তীর সংরক্ষণ হবে ৭ কিলোমিটার এলাকা ও বন্য নিয়ন্ত্রণ বাঁধ সাড়ে ৫ কিলোমিটার। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে তিন হাজার তিনশ কোটি টাকার সম্পদ মেঘনার ভাঙ্গন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে।
ভোলা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান জানান, এই প্রকল্পে সাড়ে ৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতের মধ্যে পূর্ব ইলিশা, ধনিয়া ও কাচিয়া ইউনিয়নের এলাকা রয়েছে। এছাড়া রাজাপুর, পূর্ব ইলিশা ও ধনিয়া ইউনিয়নের ৭ কিলোমিটার এলাকা মেঘনা নদীর তীর সংরক্ষণ করা হবে। বর্তমানে এর টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। মোট ২৬ টি প্যাকেজের মাধ্যমে ২০২৭ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
হাসানুজ্জামান আরো জানান, এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে রাজাপুর ইউনিয়ন, পূর্ব ইলিশা, ধনিয়া ও কাচিয়া ইউনিয়ন নদী ভাঙ্গন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে। একই সাথে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারের মাধ্যমে বন্যার ঝুঁকি আর থাকবে না এই এসব এলাকাগুলোতে।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল বলেন, ভোলার অন্যতম সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন। নদী ভাঙ্গনের কবলে পড়ে অনেক মানুষই সর্বস্বান্ত হয়েছে। তাই সরকার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদী ভাঙ্গন রোধে ৬’শ ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে আমাদের সদর উপজেলা অনেকটাই নদী ভাঙ্গন মুক্ত হবে। সুরক্ষিত থাকবে সাধারণ মানুষ।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত