অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে রাসেল'স ভাইপার বিষয়ক মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জুন ২০২৪ রাত ১১:২০

remove_red_eye

৭৮২

মলয় দে : ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে রাসেল'স ভাইপার সম্পর্কিত  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অধীনে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট,বন অধিদপ্তর প প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার সম্পাদক এম.হাবিবুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথিন বক্তব্য রাখেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মোঃ ছানাউল্যা পাটওয়ারী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশ বিষধর সাপ শুধু রাসেল'স ভাইপার নয়। এছাড়াও আরো বিষাক্ত সাপ এদেশে রয়েছে। বর্তমানে রাসেল'স ভাইপার নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যপক আতঙ্ক বিরাজ করছে।এ সাপ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার কথা বলেন তিনি।
তিনি আরো বলেন,বাংলাদেশের ২৭ জেলায় রাসেল'স ভাইপার দেখা গেছে। রাসেল'স ভাইপার এর আতংকে বিভিন্ন প্রজাতির সাপ মারা হচ্ছে। এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই রাসেল'স ভাইপার এর কামড় থেকে রক্ষা পেতে সকলকে সচেতন  হওয়ার পাশাপাশি কেউ আক্রান্ত হলে দ্রæত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন একই সাথে  বন্যপ্রানী পাচার রোধ,সংরক্ষণ আইন নিয়েও আলোচনা করেন  তিনি।
ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু’র সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের,ভোলা সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুজ্জামান, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ট্রেইনিং এসিস্ট্যানস প্রোগ্রাম এর প্রোগ্রাম লিড ড. সামিয়া সাইফ প্রমূখ।
এদিকে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশন ও জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি হামিদুর রহমান হাসিব, সময় টিভি ও সমকাল প্রতিনিধি নাসির উদ্দিন লিটন,এন টিভি প্রতিনিধি আফজাল হোসেন, ৭১ টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু প্রমূখ। সময় আরো উপস্থিত ছিলেন,প্রোগ্রাম কোঅরডিনেটর ড. নাসির উদ্দিন, বন্যপ্রাণী পরিদর্শক অসিম মল্লিক,নার্গিস সুলতানা।
অন্যদিকে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,যুগান্তর ও গাজী টিভি প্রতিনিধি হেলাল উদ্দিন, সাংবাদিক মনির সাজল,মাই টিভি প্রতিনিধি আরিফ হোসেন লিটন,যমুনা টিভি প্রতিনিধি জুয়েল সাহা বিকাশ,নাগরিক টিভি প্রতিনিধি মলয় দে প্রমূখ।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...