বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা জুলাই ২০২৪ রাত ০৯:২৩
৩২৩
সমুদ্রে ৬৫ দিন মাছধরা নিষেধাজ্ঞা
বাংলার কণ্ঠ প্রতিবেদক : সমুদ্রে সব ধরনের মাছ ধরার উপর চলছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। কিন্তু তার পরও সাগরে মাছ ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার জন্য পাঠানো হয়। ভোলা থেকে ঢাকাগামী একটি লঞ্চ থেকে ১ হাজার কেজি অবৈধ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ও জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান লঞ্চঘাটে ভোলা থেকে ঢাকাগামী তাসরিফ লঞ্চে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে অভিযান পরিচালনা করে ওই মাছ জব্দ করা হয়।
দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হাতিয়া ও চরফ্যাশনের সামরাজ ঘাট থেকে বিপুল পরিমাণে সামুদ্রিক মাছ ঢাকাগামী তাসরিফ লঞ্চযোগে ঢাকা যাচ্ছিলো। পরে তারা কোস্টগার্ডের সহায়তায় দৌতলখান লঞ্চঘাটে লঞ্চটি এসে পৌছালে অভিযান পরিচালনা করে অবৈধ সকল মাছ জব্দ করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে সাংবাদিকদের জানান ,জব্দকৃত সামুদ্রিক মাছগুলো ইলিশা লঞ্চ ঘাটে নামানো হয়। পরে দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তার মাহফুজুর রহমানের উপস্থিতিতে স্থানীয় গরীব ও অসহায় লোকজনের মাঝে সে মাছ গুলো বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০ মে থেকে ২৩ শে জুলাই পর্যন্ত এ ৬৫ দিন সমুদ্রে সকল ধরনের মাছধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত