অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ঢাকাগামী লঞ্চ থেকে ১ হাজার কেজি অবৈধ সামুদ্রিক মাছ জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জুলাই ২০২৪ রাত ০৯:২৩

remove_red_eye

৩১৪

            সমুদ্রে ৬৫ দিন  মাছধরা নিষেধাজ্ঞা

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সমুদ্রে সব ধরনের মাছ ধরার উপর চলছে ৬৫ দিনের  নিষেধাজ্ঞা। কিন্তু তার পরও সাগরে মাছ ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার জন্য পাঠানো হয়। ভোলা থেকে ঢাকাগামী একটি লঞ্চ থেকে ১ হাজার কেজি অবৈধ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ও জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে  দৌলতখান লঞ্চঘাটে ভোলা থেকে ঢাকাগামী তাসরিফ লঞ্চে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে অভিযান পরিচালনা করে ওই মাছ জব্দ করা হয়।

দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হাতিয়া ও চরফ্যাশনের সামরাজ ঘাট থেকে বিপুল পরিমাণে সামুদ্রিক মাছ ঢাকাগামী তাসরিফ লঞ্চযোগে ঢাকা যাচ্ছিলো। পরে তারা কোস্টগার্ডের সহায়তায় দৌতলখান লঞ্চঘাটে লঞ্চটি এসে পৌছালে অভিযান পরিচালনা করে অবৈধ সকল মাছ জব্দ করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে সাংবাদিকদের জানান ,জব্দকৃত সামুদ্রিক  মাছগুলো ইলিশা লঞ্চ ঘাটে নামানো হয়। পরে দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তার মাহফুজুর রহমানের উপস্থিতিতে  স্থানীয় গরীব ও অসহায় লোকজনের মাঝে সে মাছ গুলো বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০ মে থেকে ২৩ শে জুলাই পর্যন্ত এ ৬৫ দিন  সমুদ্রে সকল ধরনের  মাছধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...