অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩

আওয়ামী লীগ জনদরদি কৃষি বান্ধব সরকার : উপজেলা চেয়ারম্যান মোঃ ইউনুছ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

৩৩৭

                কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ 
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলায়  ৪হাজার ৫০০ জন কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।  
মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলা পরিষদ  মিলনায়তনে ভোলা সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরন করেন। 
ভোলা সদর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-২ ও ২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন  বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে এসব বীজ ও সার দেওয়া হয়।
এসময় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৭ শ কৃষকের মাঝেও সার ও বীজ বিতরন করা হয়। 
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন - সদর উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান  শাহ আলী নেওয়াজ পলাশ,মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন  ভোলা সদর উপজেলার কৃষি অফিসার মো: কামরুল হাসান।
এ সময়  উপজেলার কৃষি অফিসের বিভিন্ন মাঠ কর্মী,কৃষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত  ছিলেন। 
উপজেলার একটি পৌরসভা ও ১৩ টি  ইউনিয়নের ৪ হাজার ৫০০ জন কৃষকদের মধ্যে প্রতিজনকে ৫ কেজি করে উপসী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরন করা হয়।
এসময় প্রধান অতিথি উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ 
তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ’৭১ সালের পরেই কৃষকদের কথা চিন্তা করেছেন।
কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখনই দেশের কৃষক ও গণমানুষের কথা চিন্তা করে।
তিনি বলেন, শেখ হাসিনার সরকারই একমাত্র কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে সার বীজ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ নানান সুবিধা দিচ্ছে। এতে এটাই প্রমাণ হয়, আওয়ামী লীগ সরকার জনদরদি সরকার এবং গরীব দুঃখী মানুষের সরকার, কৃষি বান্ধব সরকার।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...