অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় জটিল রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৩৯

remove_red_eye

৩৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায়  ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২০ জনের মাঝে আর্থিক  সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায়  উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর যৌথ আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথিউপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ  রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে এসব চেক তুলে দেন । 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম আলী নেওয়াজ পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ বাহা উদ্দিন। 
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশে যত ভালো কাজ, তার সূচনা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। সরকার সাধারণ জনগণের পাশে রয়েছে আজকের এই কর্মসূচি তারই প্রমাণ। অনুষ্ঠানে ক্যান্সারে আক্রান্ত ১৫ জন, কিডনি রোগে ৩ জন, স্ট্রোকে  প্যারালাইজড ১ জন ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১ জনকেসহ মোট ২০ জনকে আর্থিক সহায়তা  প্রদান করা হয়। 
এর আগে ২০২৩-২৪ অর্থ বছরে সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ থেকে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ধনিয়া ইউনিয়নে  ৩০০ জেলের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...