বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই জুলাই ২০২৪ বিকাল ০৫:৫৮
৩৭৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় দুর্যোগপূর্ন আবহাওয়ার সময় জেলেদের সুরক্ষা ও প্রানহানির ঝুঁকি কমাতে ২১০ টি নৌকার ২ হাজার ১০০ জন জেলের মাঝে লাইফ জ্যাকেট ও ৪২০টি বয়া বিতরন করা হয়।
বৃহস্পতিবার (৪জুলাই) ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোলা সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলেদের মাঝে জীবন সুরক্ষা সামগ্রী তুলে দেন।
ভোলা সদর উপজেলা পরিষদের আয়োজন লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প সহযোগিতায় জেলেদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগপূর্ন আবহাওয়ার সময় প্রানহানির ঝুঁকি কমাতে উপকূলীয় অঞ্চলে মাছ ধরার নৌকা গুলিকে জীবনরক্ষকারী সামগ্রী প্রদান ও ব্যাহার বিষয়ক ওরিয়েন্টেশন প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আলী নেওয়াজ পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার চৌধুরী, লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেঞ্জ কো-অর্ডিনেটর নুরুল মোমেন সিদ্দিকী রাইহান , লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যান্স এর কো-অর্ডিনেটর মো. হেলাল উদ্দিন প্রমুখ।
আয়োজকরা জানান, নদী ও সাগরগামী জেলেদের সুরক্ষার কথা চিন্তা করে ভোলা সদর উপজেলার ৫টি ইউনিয়নে (ভেদুরিয়া,ভেলুমিয়া,শিবপুর, পূর্ব ইলিশা,পশ্চিম ইলিশ)২১০ টি নৌকার অনুকূলে (প্রত্যেক নৌকায় ১০ জন করে জেলে) ২ হাজার ১০০ জেলের মধ্যে এই উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক নৌকার জন্য ৫টি করে লাইফ জ্যাকেট ও দু’টি করে বয়া প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, ভোলা নদী মাতৃক এলাকা। এই জেলার একটি বড় অংশ সাগরে ও নদীতে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। একই সাথে ইলিশ মাছ ধরে দেশের অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখছে। কিন্তুু জেলে নৌকা ও ভেটে পর্যাপ্ত জীবন সুরক্ষা সামগ্রী না থাকায়
প্রাকৃতিক দুর্যোগের সময় মাছ ধরতে গিয়ে নৌ দুর্ঘটনার স্বীকার হয়ে অনেক জেলে নিখোঁজ হয়। কারো সাগরে শরীর সমাধি হয়। কিন্তু সেই ঝুঁকি মোকাবিলায় জেলেদের প্রস্তুতি থাকে না বললেই চলে। লাইফ জ্যাকেট,বয়া ছাড়াই জেলেরা যাচ্ছেন সমুদ্রে। এতে প্রতিবছরই ট্রলারডুবিতে শরীর সমাধি হয় জেলেদের। তাই জেলেদের সুরক্ষার কথা চিন্তা করে প্রকৃত জেলেদের মাঝে লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ করা হয়। এতে ওই জেলেরা নিরাপদে সাগর বা নদীতে মাছ শিকার করতে পারবেন ও দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবেন বলে জানান।
উল্লেখ্য,লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের মাধ্যমে গত ৪বছর ধরে ভোলা জেলায় ৯ টি ইউনিয়নে
৪হাজার নৌকায় ৫০ হাজার জেলের মাঝে এই সুরক্ষা সামগ্রী হিসেবে লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ করেন। এর মাধ্যমে জেলেরা সাগরে ও নদীতে নিরাপদে মৎস আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারবে বলে জানান।
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক