বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৫৯
৩৭৭
কিছুটা কমার পর বিশ্ববাজারে আবারও সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় উত্থান হয়েছে। এক সপ্তাহেই প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৬৪ ডলারের ওপরে। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবারই বেড়েছে ৩৪ ডলার।
এই দাম বাড়ার আগে বিশ্ববাজারে সোনার দামে পতন হয়। যার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছে। সর্বশেষ দেশের বাজারে সোনার দাম কমানোর পর আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ইতোমধ্যে প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। ফলে দেশের বাজারেও যে কোনো মুহূর্তে সোনার দাম বাড়তে পারে।
এ বিষয়ে বাজুসের এক সদস্য বলেন, বিশ্ববাজারে সোনার দাম যে হারে বেড়েছে, তাতে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা প্রয়োজন। স্বাভাবিকভাবেই সোনার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এদিকে গত সপ্তাহের আগে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৩০০ ডলারের নিচে। যার পরিপ্রেক্ষিতে গত ৩০ জুন দে্শের বাজারে সোনার দাম কমানো হয়। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ১৭ হাজার ২৮৮ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৭ টাকা কমিয়ে ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৯৫ হাজার ৯৬০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৭৩ টাকা কমিয়ে ৭৯ হাজার ৩৩৯ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এই দামেই দেশে সোনা বিক্রি হচ্ছে।
দেশের বাজারে সোনার দাম কমানোর পর গত সপ্তাহে বিশ্ববাজারে লেনদেনের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৩২৪ ডলারে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ২ জুলাইও দাম প্রায় একই জায়গায় থাকে।
তবে তৃতীয় কার্যদিবস ৩ জুলাই থেকে সোনার দাম টানা বাড়তে থাকে। দফায় দফায় দাম বেড়ে সপ্তাহে ২ হাজার ৩৯০ দশমিক ৭৭ ডলারে থিতু হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে সোনার দাম বেড়েছে ৬৪ দশমিক ৪৩ ডলার। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবারের বেড়েছে ৩৪ ডলার বা ১ দশমিক ৪৪ শতাংশ।
সোনার পাশাপাশি গত সপ্তাহে বিশ্ববাজারে রুপার দামও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ৭ দশমিক ১৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ৩১ দশমিক ২১ ডলারে। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবসেই বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ বা দশমিক ৮৪ ডলার।
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত