বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:০২
২৭০
মাদারীপুরের শিবচরে বাংলাদেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (৬ জুলাই) সকালে জেলার শিবচর উপজেলায় প্রস্তাবিত জায়গা পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিচার বিভাগ থেকে শিবচরে আমরা দুটি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। চিফ জুডিসিয়াল একাডেমি করার জন্য প্রস্তাব পাস করা হয়েছে। এই প্রতিষ্ঠানের জন্য জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা প্রদানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশে একটি আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। যার নাম হবে, ‘বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয়’। মাদারীপুর জেলার শিবচরেই বিশ্ববিদ্যালয়টি করার পরিকল্পনা করেছি আমরা।
তিনি আরও বলেন, এটি হবে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয়। মূলত আমরা এসেছি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি পরিদর্শন করতে। আইন বিশ্ববিদ্যালয়ের জন্য শিবচরের বিভিন্ন স্থানে তিনটি জায়গা পরিদর্শন করেছি। স্থানগুলো হল- পদ্মা সেতুর কাছাকাছি কুতুবপুরে পদ্মা রেলস্টেশনের পাশে, পাঁচ্চর ইউনিয়নের বড় দোওয়ালী এবং শিবচর পৌরসভার চর শামাইল এলাকা।
আইনমন্ত্রী বলেন, উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে যেটি উপযুক্ত বলে মনে হবে সেখানেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। কয়েক দিনের মধ্যেই আমরা জানিয়ে দেব কোন স্থানটিতে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। তবে আশা করি শিবচরেই স্থাপিত হবে এটি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। এছাড়াও অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব দীপঙ্কর রায়, মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, মাদারীপুর জেলা জজ (ভারপ্রাপ্ত) তারেক মইনুল ইসলাম ভুঁইয়া, মাদারীপুর নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন, মাদারীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম। শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. সেলিম মিয়া, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতার হোসেন বেপারী আতাহার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা মুন্নি প্রমুখ।
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নতুন পে-স্কেলে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি আছে
এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর
এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী
চার শর্ত পূরণ না হলে প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত