অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

অবিলম্বে প্রকৃতির সাথে যুদ্ধ বন্ধ করতে হবে: পরিবেশমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:০৬

remove_red_eye

৩১৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বড় চলমান যুদ্ধ হচ্ছে প্রকৃতি বিরুদ্ধে যুদ্ধ যেটা অবিলম্বে বন্ধ করতে হবে। 
তিনি বলেন, মানুষ প্রকৃতির অংশ, তাই নিজেদের অস্তিত্বের জন্য নির্বিচারে প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস অবশ্যই বন্ধ করতে হবে। তিনি এসময় প্লাস্টিক দূষণ রোধে সবাইকে কাজ করার আহ্বান জানান।
শুক্রবার সন্ধ্যায় গুলশান ক্লাবে আয়োজিত রোটারি ক্লাব অব ঢাকা পাথফাইন্ডারস ২০২৪-২০২৫ বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা সবাই একটা সবুজ পরিবেশ আর সুস্বাস্থ্যের ভবিষ্যতের কথা বলছি, কিন্তু সেটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব হবে না। বরং সমাজের সবাইকে এগিয়ে এসে সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করতে হবে। 
অনুষ্ঠানে মন্ত্রী ক্লাবের সদস্যদের বলেন, আমাদের পরিবেশ ও জলবায়ুর স্থিতিশীলতা রক্ষায় রোটারিয়ানগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
অনুষ্ঠানে ২০২৪-২০২৫ রোটারি বছরের জন্য ক্লাবটির নব-নির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদকে শপথ পাঠ করান ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান তাবাসসুম হোসেন। এতে বিশিষ্ট অতিথি, রোটারি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...