বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:১০
২৬৫
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মর্যাদার আসনে আসীন করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে।
প্রতিমন্ত্রী আজ শনিবার সিংড়া উপজেলায় তাঁর বাসভবনে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আরইআরএমপি প্রকল্পের কর্মীদের মাঝে সঞ্চয় তহবিলের চেকসহ সনদ বিতরণ এবং ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, সহমর্মিতা দিয়ে জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সকল শ্রেণী-পেশার মানুষের সমৃদ্ধির জন্যে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি ‘আমার গ্রাম আমার শহর’ কার্যক্রম বাস্তবায়ন করছেন। বিদ্যুতের আলোয় গ্রামগুলো জেগে উঠেছে। স্বাস্থ্য, শিক্ষা, সড়ক, ইন্টারনেটসহ সকল নাগরিক সুবিধা এখন গ্রামে পৌঁছে গেছে। তিনি দেশের সকল গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছেন। একশ’ দিনের কর্মসূচি, জিআর, টিআর, কাবিখা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে অনগ্রসর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রত্যেক পরিবারের কোন একজন সদস্য সুবিধা পাচ্ছেন। এসব কর্মকান্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তন করে যাচ্ছেন।
পলক বলেন, জননেত্রী শেখ হাসিনা সততা, মেধা আর সাহসিকতা দিয়ে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। ১৫ বছরের পথ পরিক্রমায় মধ্যম আয়ের দেশ থেকে আমরা এখন উন্নত দেশের অভিযাত্রী। উন্নত প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে এখন মানুষের জীবনযাত্রা অনেক সহজ, সুন্দর আর নিরাপদ। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের সার্থক রুপায়নের পথ পরিক্রমায় ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলাদেশ এর রুপকল্প প্রদান করেছেন। দেশপ্রেম, সততা আর দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে আমরা আমাদের কাংখিত লক্ষ্যে উপনীত হতে চাই।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত