অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

শিক্ষার্থীদের দখলে বাংলামোটর চৌরাস্তা, যান চলাচল বন্ধ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

২৯১

কোটা বিরোধী বিক্ষোভের অংশ হিসেবে আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার রাজধানীর বাংলামোটর মোড় অবরোধ করেছেন।

রোববার (৭ জুলাই) বিকেল পাঁচটার দিকে তারা বাংলামোটর মোড়ে অবস্থান নেন। এতে বাংলামোটর থেকে কারওয়ান বাজার, ইন্টারকন্টিনেন্টাল মোড়, মগবাজারের দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে, শিক্ষার্থীরা জরুরি পরিবহন ছাড়া অন্যান্য যানবাহনগুলো ফিরিয়ে দিচ্ছেন। এর আগে রাজধানীর শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। চানখারপুল মোড় অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের শিক্ষার্থী, বদরুন্নেসা সরকারি কলেজ ও বোরহানউদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। এছাড়া রাজধানীর আগারগাঁও মোড় অবরোধ করে রেখেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা আজ রাত ৯টা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অবস্থান করবেন বলে জানা গেছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করতে দেখা গেছে।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...