বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই জুলাই ২০২৪ বিকাল ০৫:৪৬
৩৫১
এইচ আর সুমন : বীর মুক্তিযোদ্ধা ভোলা জেলা বিএনপির নেতা ওভোলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা মোহাম্মদ মহিবুল্লাহ ও ভোলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ অজিউল্লাহ সুমনের পিতা মোঃ ফরিদ উদ্দিন আহম্মদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) । ভোলা পৌর ৬ নং ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়ার রাঢ়ী বাড়ির নিজ বাসভবনে রবিবার ৭ জুলাই বেলা সাড়ে ১১ টায়র সময় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫ বছর) । তিনি স্ত্রী, ৪ছেলে মেয়েও আত্মীয়-স্বজন সহ অসংখ্য শুভাকাক্ষী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মরহুমের মৃত্যুতে তার পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকা বাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। বীর মুক্তিযোদ্ধা মরহুম ফরিদ উদ্দিন আহমেদের জানাজার নামাজ মিয়াজী বাড়ির মাদ্রাসার মাঠে রবিবার রাত্র ৯.৩০মিনিটে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করানো হয়। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ভোলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ অজিউল্লাহ সুমনের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন আহাম্মদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান।

এছাড়াও ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ সাধারণ সম্পাদক খন্দকার আলামিন সহ-সভাপতি আলহাজ্ব মুনতাসির আলম রবিন চৌধুরী, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সুমনসহ জেলা স্বেচ্ছাসেবক দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক প্রকাশ করে মরহুমের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন পরিবারের সকল সদস্যকে যেন মহান আল্লাহ তায়ালা ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, এবং মরহুমের রুয়ের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়ে বলেছেন মহান আল্লাহ তায়ালা যেন মরহুম ফরিদ উদ্দিন আহমেদকে জান্নাতবাসী করেন আমিন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত