অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

শাহবাগ-কারওয়ান বাজার-ফার্মগেট শিক্ষার্থীদের দখলে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৫২

remove_red_eye

২৯৯

সরকারি চাকরির সব গ্রেডে যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিট থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন মোড় অবরোধ শুরু করেন।

শিক্ষার্থীরা প্রথমে শাহবাগে অবস্থান নেন। সেখান থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর মোড়, কারওয়ান বাজার মোড়, মৎস্য ভবন, ফার্মগেট মোড় অবরোধ করেছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মিছিল নিয়ে কারওয়ান বাজার হয়ে ফার্মগেট অভিমুখে রওনা দেন। বিকেল ৫টায় ফার্মগেট মোড় অবরোধ করেন তারা।

এতে ফার্মগেট সংযুক্ত সবগুলো সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। পুলিশের বাধা উপেক্ষা করে ফার্মগেটের কনকর্ড টাওয়ারের পাশে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অমর একুশে হল, শহীদুল্লাহ হল ও ফজলুল হক মুসলিম হল, বোরহান উদ্দিন ডিগ্রি কলেজ, ও বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থীরা চানখারপুলে অবস্থান নিয়েছেন। এতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। এতে গুরুত্বপূর্ণ এ মোড়েও যান চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল এবং আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলামোটর মোড় অবরোধ করেছেন।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...