হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ৯ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৫৬
৩২২
হাসনাইন আহমেদ মুন্না : হার পাওয়ার প্রকল্পের আওতায় আজ জেলার চরফ্যাশন উপজেলার ৮০ জন নারীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হিসাবে এসব ল্যাপটপ প্রদান করা হয়। উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার এস এম আল মাহমুদের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
উপজেলা প্রশাসন এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ছাদেক মিয়া ও ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লি: এর নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন।
আয়োজকরা জানান, এই প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ের চারটি ব্যাচের ২০ জন করে মোট ৮০ জন নারী প্রশিক্ষনার্থীর মাঝে আজ ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ফ্রিল্যান্সিং এর উপর ছয় মাস ব্যাপী প্রশিক্ষণের দুই মাস পার হবার পর তাদের এসব ল্যাপটপ প্রদান করা হলো। এর মাধ্যমে নারীরা প্রশিক্ষণের কার্যক্রম রপ্ত করার পাশাপাশি নিজেদের আত্মকর্মসংস্থানের পথ সৃষ্টি করতে পারবে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত