অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার মেঘনায় ড্রেজার ডুবি দুজনের মরদেহ উদ্ধার এখনো নিখোঁজ তিনজন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জুলাই ২০২৪ রাত ০৮:০২

remove_red_eye

২৭৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে একটি ড্রেজার ডুবে  ব্যবসায়ী,চালক, শ্রমিক সহ পাঁচজন নিখোঁজ হওয়ার তিন দিন পর দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিআইডবিøউটিএর ডুবুরি দল নিমজ্জিত ড্রেজারটি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে।  উদ্ধার করা দু’জন হলেন সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাট গ্রামের বাসিন্দা নুরে আলম ও মো: সিয়াম।  তবে এখনো আরও তিনজন নিখোঁজ রয়েছেন। এদিকে নিহতের পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম চলছে। নিখোঁজ থাকা আরো ৩ জনের পরিবারের সদস্যরা নদীর তীরে অপেক্ষার প্রহর গুনছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার রাতে কোন এক সময় ভোলার কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে আফসানা নামের বালুকাটা ড্রেজারটি ডুবে যায়। ধারণা করা হচ্ছে রাতে মালবাহী কোনো লাইটার জাহাজের ধাক্কায় ড্রেজারটি ডুবে যেতে পারে । ওই সময় চালক সহ পাঁচজন বের হতে পারেননি।  সোমবার দিনব্যাপী ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড চেষ্টা করে বিকেলের দিকে ডুবে যাওয়া ড্রেজারের সন্ধান পায়। পরে বরিশাল থেকে আসা বিআইডবিøউটিএর ডুবুরি দল চেষ্টা চালিয়ে মঙ্গলবার সকালে দুজনের মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি নিখোঁজ তিন জনের মরদেহ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে তারা। তবে  ডুবে যাওয়া ড্রেজার টি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে নিখোঁজ ৩ শ্রমিক  হচ্ছে আরিফুল ইসলাম (২১), হারুন অর রশিদ (৪০) ও মো: তানজিল (২১)। তাদের সকলের বাড়ি ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নে।  ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহায়তার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।
ভোলা ইলিশা নৌ থানা পুলিশের ওসি বিদ্যুৎ বড়–য়া জানান,  বিআইডবিøউটিএ ও স্থানীয় ডুবুরি দল নদীর তলদেশ থেকে নিখোঁজ ৫ জনের মধ্যে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম নুরে আলম (৫০) ও মো: সিয়াম(২৩)। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। বাকী নিখোঁজদের উদ্ধার তৎপরতা চলছে। এছাড়াও ড্রেজারটিও উদ্ধারে চেষ্টা চলছে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...