অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

আকুর বিল শোধের পর নিট রিজার্ভ নামলো ১৫ বিলিয়নে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৪ রাত ০৮:০৭

remove_red_eye

২৬৯

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের (মে ও জুন) ১৪২ কোটি পাঁচ লাখ ৪০ হাজার (১ দশমিক ৪ বিলিয়ন) ডলার আমদানি বিল নিষ্পত্তির পর বাংলাদেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৫ বিলিয়ন ডলারে নেমেছে।

আকুর দায় পরিশোধের বিষয়টি বুধবার (১০ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্র নিশ্চিত করেছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ দশমিক ১৭ বিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএএফ) হিসাবায়ন পদ্ধতি অনুসারে রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ৪৬ (বিপিএস৬) বিলিয়ন ডলার।

প্রতি দুই মাস পর পর আকুর বিল পরিশোধ করতে হয়। এরই ধারাবাহিকতায় সর্বশেষ মে-জুন দুই মাসের বিল বাবদ পরিশোধ করতে হয়েছে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। আগের মার্চ-এপ্রিল দুই মাসে আকুর বিল বাবদ পরিশোধ করতে হয়েছিল ১ দশমিক ৬ বিলিয়ন ডলার। সে হিসাবে মে-জুন মাসে আকুর বিল কিছুটা কম দিতে হয়েছে।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) হলো আঞ্চলিক আমদানির জন্য প্রতিষ্ঠান। আকুর এই পেমেন্ট ব্যবস্থার অধীনে ৯টি সদস্য দেশ—বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা—আর্থিক লেনদেন সম্পন্ন করে। প্রতি দুই মাস পর পর আকুর বিল পরিশোধ করতে হয়।

গত ২ জুলাই বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুসারে, সেদিন মোট রিজার্ভ ছিল ২৬ দশমিক ৮১ বিলিয়ন ডলার; আইএমএফের হিসাবায়ন অনুসারে ২১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার (বিপিএম৬) ও নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর) ছিল ১৬ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...