অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

যুবদলের কেন্দ্রীয় নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ভোলায় যুবদলের আনন্দ মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৪ রাত ০৮:২৯

remove_red_eye

৭১০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে  আনন্দ মিছিল করেছে ভোলা জেলা যুবদলের নেতা কর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে মিছিলটি শুরু হয়। মিছিলটি বরিশাল দালান মোড়ে পুলিশি বাঁধা উপেক্ষা করে  শহর প্রদক্ষিণ করে। পরে সার্কুলার রোডে  যুবদলের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ভোলা  জেলা যুবদলের  সভাপতি জামাল উদ্দিন লিটন,সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম ভিপি ।  
এসময় ভোলা জেলা  যুবদলের আনন্দ মিছিল কর্মসূচিতে অংশ নেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম,ভোলা জেলা বিএনপির  সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির সোপান, এনামুল হক,যুবদলের সাবেক সফল সভাপতি ইয়ারুল আলম লিটন প্রমুখ। যুবদলের কেন্দ্রীয় নতুন কমিটিকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক নেতাকর্মীরা কর্মসূচীতে অংশ নেন। আব্দুল মোনায়েম মুন্না কে সভাপতি ও নুরুল ইসলাম নয়ন কে সাধারণ সম্পাদক করে সম্প্রতি জাতীয়তাবাদী যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটি অনুমোদনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় ভোলা জেলা যুবদল। 
প্রসঙ্গত, গত মঙ্গলবার ৯ জুলাই বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটি ঘোষনা করা হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম নয়নের নাম উল্লেখ করা হয়।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...