অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ভোলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৪ রাত ১১:২৬

remove_red_eye

৩৫৮

মলয় দে : ভোলায় মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে ভোলা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস  ও ভাইস চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ কে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা ও মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম,  ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অহিদুর রহমান, ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা এম.হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানসহ ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের শতাধিক বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ভোলা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস  ও ভাইস চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের ২০২৩-২৪ অর্থ বছরে ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল ভোলা জেলায় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে তাকে ভোলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নব নির্বাচিত উপজেলা পরিষদের জনপ্রতিনিধি গন ভোলার উন্নয়নে কাজ করবেন এমন প্রত্যাশা করেন। এছাড়াও মুক্তিযোদ্ধাদের যে কোনো কাজে প্রয়োজনে তাকে পাশে পাবেন এমন প্রত্যাশার কথাও বলেন নব নির্বাচিত উপজেলা পরিষদের জনপ্রতিনিধি গন । অনুষ্ঠানে আলোচনা সভার আগে ভোলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে ভোলা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস  ও ভাইস চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দের মধ্যে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, হামিদুর রহমান হাসিব,কামরুল ইসলাম,আরিফুর রহমান সোহাগ, আদিল হোসেন তপু,মো: তানজিরুল ইসলাম,শাখাওয়াত হোসেন সোহেল,সাব্বিরুল ইসলামসহ ভোলা সদর উপজেলা ১৩টি ইউনিয়নের শতাধিক মুক্তিযোদ্ধা সন্তান।
    
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...