বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৪৯
২২৬
সরকারি সব গ্রেডের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে।
এতে পুলিশ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে পাঁচ শতাধিক শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন। এতে পুলিশ ও শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বিকেল সাড়ে ৩টার পর আনসার ক্যাম্পের সামনে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এদিকে মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি অংশের চারদিকেই অবস্থান নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে কাউকেই সড়কে দেখা যায়নি। যারাই সড়কে যেতে রওনা হন তাদেরই আটকে দিচ্ছে পুলিশ। এদিকে আনসার ক্যাম্প এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, পুলিশের অবস্থানের খবর আমরা জেনেছি। কেন্দ্রে থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। কেন্দ্র যা সিদ্ধান্ত দেবে আমরা তাই মানব।
অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, আজ শিক্ষার্থীদের রাস্তায় উঠতে দেওয়া হবে না। সড়ক ক্লিয়ার রাখার নির্দেশনা আছে।
সুত্র বাংলা নিউজ
শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল
রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ
আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক