বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৫০
২৭৯
সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটাপদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে আন্দোলনে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। বাংলা ব্লকেড কর্মসূচি পালন করতে সড়ক ও রেলপথ অবরোধ করতে গেলে পুলিশি বাধার শিকার হন আন্দোলনকারীরা।
এ সময় পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করেই নগরের সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর আড়াইটা ও সাড়ে তিনটার শাটলে চট্টগ্রাম বটতলী স্টেশনে পৌঁছে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরের টাইগারপাস এলাকায় আসলে পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডার একপর্যায়ে লাঠিচার্জ শুরু করে পুলিশ। তবে আন্দোলন থেকে নড়বে না বলে হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম নগরের ২নং গেইট এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
এ সময় তারা "পুলিশ দিয়ে হামলা করে, রুখে দেওয়া যাবে না", "আমার বোনকে আঘাত কেন, প্রশাসন জব চাই", ইত্যাদি স্লোগান দিতে থাকে৷ এসময় তারা পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা তাদের কোটা বাতিলের এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে হুশিয়ারি দেন। তারা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, 'আমরা আমাদের বৈষম্যবিরোধী আন্দোলন থেকে একচুলও নড়বো না। প্রয়োজন হলে বুকে গুলি চালান। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে অবস্থা নিয়ে মরে যেতেও প্রস্তুত। ’
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক