বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:২৪
২৯৬
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখন সক্রিয় রয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস বলছে, এমনকি একই সময়ে দেশের দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট এই চার বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল এই চার বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারে সর্বোচ্চ ৩০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
একই সময়ে অর্থাৎ আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

জানা গেছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, শনিবার দেশের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তিনি আরও জানিয়েছেন, আগামী সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।
এদিকে, শুক্রবার সকাল থেকে রাজধানীতে মুষলধারে টানা প্রায় চার ঘণ্টা বৃষ্টি হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এতে নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যেতে দেখা গেছে। অলিগলিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ভারী বৃষ্টি আর জলাবদ্ধতায় সকাল ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল
রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ
আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক