বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই জুলাই ২০২৪ রাত ১০:২২
২৯৭
জেলেরা চরম বিপাকে
হাসিব রহমান : ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে বর্ষা মৌসুমেও জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্খিত ইলিশ । এতে করে চরম হতাশা নিয়ে নদী থেকে ফিরছে জেলেরা। যার ফলে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে দিন কাটাচ্ছে তারা। তার উপর ঋণের কিস্তির পরিশোধের চাপে দিশেহারা জেলেরা। তবে মৎস্য বিভাগ বলছে, নদীতে পানির পরিমান আরও একটু বৃদ্ধি পেলে দেখা মিলবে কাঙ্খিত ইলিশের।
স্থানীয়রা জানান,দ্বীপ জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর রূপালী সুস্বাধু ইলিশ মাছের খ্যাতি অনেক পুরনো। দেশের প্রায় ৩০ ভাগ ইলিশ আহরণ হয় ভোলা থেকে। কিন্তু এ বছর আষাঢ় শেষ হতে চললেও নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা নেই। প্রতিদিন মেঘনা তেঁতুলিয়ার বুকে হাজার হাজার জেলে জাল ফেলে কাঙ্খীত ইলিশ ছাড়াই ফিরতে হচ্ছে তীরে। গুটি কয়েক যে মাছ ধরা পড়ছে তা দিয়ে ট্রলারে ইঞ্জিনের জ্বালানী তেলের দামসহ অন্যন্য খরচও ঠিক মতো ওঠে না। তাই জেলেদের চোখে মুখে এখন দুশ্চিন্তা আর হতাশা । নদীতে মাছ না থাকায় পরিবার পরিজন নিয়ে জেলেরা চরম বিপাকে রয়েছে। কি ভাবে তারা ঋণের টাকা শোধ করবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে ভোলার ২ লাখেরও বেশি জেলে । জেলেরা জানান, ধার দেনা করে ইলিশ মাছ পাওয়ার আশায় তারা নদীতে গেলেও তাদের খরচের টাকা উঠছে না। এ অবস্থায় তাদের এনজিও ও মহাজনের ঋণের বোঝা বাড়ছে। এ পেশা ছেড়ে দেয়ার কথাও বলেন কেউ কেউ।
সরেজমিনে,ভোলার মেঘনা নদীর ইলিশা ,তুলাতুলি মাছ ঘাটে গিয়ে দেখা যায়, আড়ৎদারদের মাছের বাক্সগুলো খাঁ খাঁ করছে। দু’এক ঝুড়ি মাছ ঘাটে আনা হলেও আগের মতো নেই হাকডাক। জেলার প্রায় অর্ধশতাধিক ছোট বড় ঘাটের এখন এমন প্রায় একই অবস্থা। জেলেদের পাশপাশি আড়ৎদাররাও রয়েছে বিপাকে। মৎস্য আড়ৎদাররা জানান, জেলেসহ তারাও বিপাকে দিন কাটাচ্ছেন। নদীতে ইলিশের সংকট থাকায় তারাও দেনায় জড়িয়ে পড়ছেন।
এদিকে মৎস্য বিভাগ জানিয়েছে, গত বছর ভোলায় ইলিশ আহরণ হয়ে ছিলো ১ লক্ষ ৮২ হাজার ৫০০ মেট্রিক টনের ও অধিক। আর এ বছর ইলিশ আহরনের লক্ষমাত্রা ১ লক্ষ ৮৫ হাজার মেট্রিক টন নির্ধারন করা হয়েছে । সরকারি হিসাবে জেলায় নিবন্ধিত জেলে রয়েছে প্রায় ১ লাখ ৬৫ হাজারের ও অধিক । এদিকে গুটি কয়েক ইলিশা পাওয়া গেলেও দাম মধ্যবৃত্তের নাগালের বাইরে। এক হালি এক কেজি ওজনের ইলিশের হালি বিক্রি হচ্ছে ৭ থেকে ৮ হাজার টাকা দরে।
ভোলার জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব সাংবাদিকদের জানান, ইলিশের মৌসুম শুরু হয়েছে। বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু এখনো কাঙ্খিত যে ¯্রােত ধারা মিষ্টি পানি এখনো আসছে না। মেঘনা নদীতে অনেক ডুবোচর থাকার কারনে ইলিশ নদীতে কম পাওয়া যাচ্ছে। তার পরও গত কয়েক দিন আমাবষ্যও জোতে ইলিশ ভালো ধরা মাছ পড়ছে। আশা করা হচ্ছে নদীতে পানির পরিমান আরও একটু বাড়লে কাঙ্খিত ইলিশের দেখা মিলবে ।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত