বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৪ রাত ০৮:৫৪
৪১৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বোরকা কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে অঞ্জুমান (১৬) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রাম থেকে পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে।
। স্থানীয় ও নিহওে স্বজন সূত্র জানিয়েছে, ভোলার নবীপুর গ্রামের অঞ্জুমান ওই গ্রামের মো. জয়নাল আবেদীনের মেয়ে ভোলা পৌর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০শ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। অঞ্জুমান প্রায়ই নতুন নতুন মডেলের বোরকা কিনত। বাড়িতে একাধিক বোরকা থাকার পরও সে পরিবারকে বলেছিল তাকে নতুন আরেকটা বোরকা কিনে দিতে। কিন্তু তার একাধিক বোরকা থাকার কারনে টাকা অপচয় করে পুনরায় পরিবার তাকে বোরকা কিনে দিতে অসম্মতি জানায়। যার কারনে শনিবার সকালে মায়ের সঙ্গে রাগ-ক্ষোভে অঞ্জুমান আত্মহত্যা করে। এছাড়াও স্থানীয় পর্যায়ে একটি গুঞ্জন রয়েছে, অঞ্জুমান স্থানীয় একটি ছেলের সঙ্গে প্রেম করত। এ বিষয় নিয়েও পরিবার তাকে নিষেধ করেছিল।
সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, অঞ্জুমান বেশ কয়েকদিন ধরে পরিবারকে বলেছিল তাকে বোরকা কিনে দিতে। কিন্তু পরিবার বোরকা কিনে দিতে অসম্মতি জানালে রাগ-ক্ষোভে ঘরে থাকা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে অঞ্জুমান আত্মহত্যা করে।
ওসি মিজানুর রহমান পাটোয়ারী বলেন, দুপুরের দিকে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন শেষ করেছে। ময়নাতদন্ত শেষে অঞ্জুমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত