অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


রেড ক্রিসেন্ট সোসাইটিকে আর্তমানবতার সেবায় আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:১৬

remove_red_eye

৩৫১

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) সদস্যদেরকে আর্তমানবতার সেবায় আরো তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরীর নেতৃত্বে সোসাইটির নবনির্বাচিত কমিটির সদস্যগণ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।
রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন ক্রান্তিকালে আর্তমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর থেকে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নে বিডিআরসিএস-এর  ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, যে কোনো দুর্যোগ মোকাবিলায় সোসাইটির স্বেচ্ছাসেবকদের আরও তৎপর থাকতে হবে।
১৯৭২ থেকে ‘৭৫ পর্যন্ত তৎকালীন পাবনা জেলার রেড ক্রস-এর মহাসচিব হিসেবে রাষ্ট্রপ্রধান তাঁর নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ, মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় জোরদার করার কথাও বলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক কার্যক্রম এবং চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...