অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার ঢামেক-দোয়েল চত্বর এলাকায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

২১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের পর এবার শহীদুল্লাহ হল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দোয়েল চত্বর এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।

সোমবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে এ খবর পাওয়া যায়।

এর আগে, বিজয় একাত্তর হলের সামনে কোটা আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢামেক-শহীদুল্লাহ হলের আশপাশের এলাকায় থাকা শিক্ষার্থীরা জানান, শহীদুল্লাহ হলের দিক থেকে গুলির আওয়াজ ভেসে আসছে। সেদিক থেকে আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

দোয়েল চত্বর পর্যন্ত সংঘর্ষের বিস্তার ঘটেছে। সেখানে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ চলছে। সংঘর্ষে অংশ নেওয়া তরুণদের দেশীয় অস্ত্র বহন করতে দেখা গেছে।

শেষ খবর অনুযায়ী, ঢামেক হাসপাতাল ও দোয়েল চত্বরের মাঝের রাস্তায় দুই পক্ষ অবস্থান করছে। একটু পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। খবর পেয়ে বিকেল ৫টা ৪০ মিনিটে রাজু ভাস্কর্যের সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যান।

এ সময় রাজু ভাষ্কর্য এলাকা প্রায় ফাঁকা হয়ে যায়। তবে এমন ঘটনাকে কেন্দ্র করে কোনো পুলিশ সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখা যায়নি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশি কার্যক্রম কিংবা অ্যাকশন নিতে গেলে উপাচার্যের অনুমতি প্রয়োজন। যদি তারা পুলিশের কোনো সহযোগিতা চায়, তবে ঢাবিতে পুলিশ প্রবেশ করে সব ধরনের সহযোগিতা করবে। 

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও...