বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:২৫
২৮৮
কোটা বিষয়ে আন্দোলনকারীদের স্বাধীনতা বিরোধী স্লোগানের নিন্দা ও ধিক্কার জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার)।
সুপ্রিম কোর্ট বার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আজ এ কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির দুই সহসভাপতি, কোষাধ্যক্ষ দুই সহসম্পাদকসহ কমিটির ১০ জন উপস্থিত ছিলেন।
সুপ্রিম কোর্ট বার সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলেছেন, কোটা প্রথা বাতিলের বিষয়টি আদালতে বিচারাধীন। এ বিষয়ে হাইকোর্ট রায়ও ইতোমধ্যে হস্তগত হয়েছে। জেলা, মুক্তিযোদ্ধা, নারী ও প্রতিবন্ধীসহ অন্যান্য কোটার হার কি হবে- তা নির্ধারণ করবে সরকার, অর্থাৎ নির্বাহী বিভাগ- যা এ রায়ে স্পষ্ট করা হয়েছে। হাইকোর্ট রায় বিষয়ে আপিল বিভাগে সিএমপি দায়ের করা হয়। শুনানি নিয়ে সর্বোচ্চ আদালত বিষয়টির ওপর স্থিতি অবস্থা জারি করেছে। আগামী ৭ আগস্ট বিষয়টি আবার শুনানির জন্য থাকবে। সর্বোচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয় নিয়ে জাতীয় সংসদে আইন প্রণয়নের দাবী অবাস্তব। এটি নিয়ে আইন প্রণয়নের প্রয়োজন নেই, এটি প্রজ্ঞাপন দিয়েই যথেষ্ট বলে মনে করেন সুপ্রিম কোর্ট বার সম্পাদক।
শাহ মঞ্জুরুল হক বলেন, এ দাবি অসাংবিধানিক। এটি মেনে নেয়ার কোনো সুযোগ নেই।
সুপ্রিম কোর্ট বার সম্পাদক বলেন, চীন সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে কোটা বিষয়ে আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী স্লোগান দেয়া লজ্জাস্কর। ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের সমস্ত প্রগতিশীল আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোউজ্জ্বল ভূমিকা রয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 'তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার’- স্লোগান অত্যন্ত লজ্জাস্কর।
এই স্লোগানের নিন্দা ও ধিক্কার জানিয়ে সম্পাদক বলেন, কোটা বিরোধীরা এখন রাজাকার হিসেবেই আন্দোলনটি চালিয়ে নিতে চান। প্রভাবিত হয়ে তারা আন্দোলনটি করছেন। অশুভ শক্তি সরকারকে অস্থিতিশীল করতে এ কার্যক্রম পরিচালনা করছে।
শাহ মঞ্জুরুল হক বলেন, স্বাধীনতা বিরোধী স্লোগানের পর স্বাধীনতার পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের সন্তান যারা, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আন্দোলনকারীদের সর্বোচ্চ আদালতের রায় ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার সম্পাদক।
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত