বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৪ বিকাল ০৫:০৬
৩৮৮
স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে রাত ৮ পর্যন্ত ভোলা জেলায় কারফিউ শিথিল করা হয়েছে। কারফিউ সিথিল হওয়ার ফলে ভোলায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কারফিউর কারনে প্রায় সপ্তাহ ব্যাপী বন্ধ থাকে ভোলা - ঢাকা , লক্ষীপুর , বরিশাল সহ বিভিন্ন রুটের সি-ট্রাক লঞ্চগুলো । আজ বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ থাকা সকল রুটের লঞ্চ ,সি-ট্রাক ভোলা থেকে নিজ নিজ গন্তব্যে ছেড়ে যেতে দেখা গেছে।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সকালে ভোলার ইলিশা লঞ্চঘাটে যাত্রীদর ভীর। এই ঘাট থেকে ভোলা-ঢাকা ও ভোলা-ল²ীপুর রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল করে। র্দীঘ দিন পর জমজমাট হয়ে ওঠে ইলিশা লঞ্চঘাট। যাত্রীরা জানান,এতো দিন লঞ্চ চলাচল বন্ধ থাকায় তাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। অনেকে জরুরী প্রয়োজন থাকা স্বত্বেও তারা ঢাকাসহ গন্তব্যে যেতে পারেননি। প্রায় এক সপ্তাহ পর লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের ভোগান্তি নিরসন হয়েছে বলেও জানান তারা।
এদিকে জেলার অভ্যন্তরীন সকল যানবাহন চলাচল স্বাভাবিক থাকায় নি¤œ আয়ের মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। অন্যদিকে ভোলার সকল ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো খোলা থাকার কারনে ব্যবসায়ী ও সাধারন মানুষ তাদের লেনদেন স্বাভাবিক রয়েছে। তবে ব্যবসায়ীরা বলছে, দোকান খোলা থাকলেও ক্রেতার সংখ্যা খুবই কম। এটি স্বাভাবিক হতে হয়তো আরো সময় লাগবে বলেও জানান তারা। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যহত রয়েছে। ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়।
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত