অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

কোটা আন্দোলন: ক্ষতি এড়াতে নিরাপত্তা কমিটি গঠন ইসির

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

২৫৭

নির্বাচন ভবন এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য নিরাপত্তা কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৯ জুলাই) ইসির উপ-সচিব হেলাল উদ্দিন খান স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে কমিটি গঠনের বিষয়টি জানা গেছে।

আইডিইএ-২ (স্মার্টকার্ড) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমকে সাত সদস্যের ওই কমিটির প্রধান করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সংঘটিত ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্থাপনা এবং যানবাহনে কতিপয় দুস্কৃতকারী কর্তৃক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়। এতে গ্যাস, পানি, বিদ্যুৎ, চিকিৎসা ও ইন্টারনেটসহ বিভিন্ন পরিসেবায় মারাত্মক বিঘ্ন ঘটে। নির্বাচন ভবন একটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান।
এই ভবনে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য ভান্ডার, ইভিএম কাস্টমাইজেশন সেন্টার, কম্পিউটার ল্যাবসহ অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, আসবাবপত্র ও নথি রয়েছে। এমতাবস্থায়, বাস্তবতার পরিপ্রেক্ষিতে নির্বাচন ভবন এবং ইটিআই ভবনের নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করার জন্য কমিটি গঠন করা হলো। কমিটির কার্যপরিধি-
(ক) স্থাপিত সব সিসি ক্যামেরা সচল ও মনিটর করা। 
(খ) মূল ভবনের প্রবেশ পথ ও প্রতিটি ফ্লোরের প্রবেশ পথ ব্যবহারকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করা।
(গ) জরুরি বহিঃগমনের পথ পরিষ্কার-পরিছন্ন ও ব্যবহার উপযোগী রাখা। 
(ঘ) অগ্নিনিপাপন ব্যবস্থা যাচাইয়ান্তে সচল করাসহ মহড়ার ব্যবস্থা করা। 
(ঙ) ভবন দুটিতে আগমনকারীদের পরিচয়পত্র যাচাইয়ান্তে প্রবেশাধিকার নিশ্চিত করা।
(চ) কমিটির বিবেচনায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে যাবতীয় কার্যক্রম গ্রহণ করা। 
(ছ) গঠিত কমিটি প্রতি ১৫ দিন পরপর গৃহীত কার্যক্রম ও সর্বশেষ অবস্থা সচিব মহোদয়কে অবহিত করবেন।

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...