বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮
২৮৮
ইন্টারনেট বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়া ফ্রিল্যান্সারদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সভাকক্ষে চলমান সময়ের সাইবার নিরাপত্তা বিষয়ক জরুরি সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার সময় ইন্টারনেট বন্ধে ক্ষতিগ্রস্ত ফ্রিল্যান্সারদের সরকারি সহায়তা দেওয়া হবে কিনা, প্রশ্ন করা হয় পলককে। উত্তরে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে সাত লাখ ফ্রিল্যান্সার ভাই-বোনদের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই অনাকাঙ্খিত পরিস্থির জন্য আমরা খুবই দুঃখিত। তবে এই ক্ষতিটা কাটিয়ে ওঠার জন্য সরকার চেষ্টা করবে যাতে ইন্টারনেট সুন্দরভাবে চলমান থাকে এবং পাশাপাশি ফ্রিল্যান্সার ভাই-বোনরা তাদের সার্ভিস এক্সপোর্টের ওপর যাতে ইনটেনসিভ পায়। সেজন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। তাদেরকে সরাসরি কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে না পারলেও ফ্রির্যান্সার ভাই-বোনরা যারা সার্ভিস এক্সপোর্ট করে সেটার ওপর যাতে একটা পার্সেন্টটেজ- অর্থাৎ ২, ৩, ৪ শতাংশ যাতে ক্যাশ ইনটেনসিভ পায়। এতে তারা আর্থিকভাবে অনেকটা লাভবান হবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রিল্যান্সাদেরকে অন্যান্য সাপোর্ট যেমন- প্রশিক্ষণ কিংবা তাদের যে আইডেন্টিটি সার্ভিস এগুলো দিতে আমরা চেষ্টা করব।
প্রতিমন্ত্রী বলেন, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। পোশাক শিল্প বলুন, ফ্রিল্যান্সার বলুন, ই-কমার্স বলুন সবার ক্ষতি। ক্ষতিটা যারা করলো তাদের ব্যাপারেও জনমত গঠন করা দরকার। এই যে জনগণের সম্পদ ধংস করল। ফাইবার অপটিক্যাল ক্যাবল পুড়ল, দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত হলো। ডেটা সেন্টারে হামলা করল, সার্ভার পুড়িয়ে দিল, গাড়ি বা মেট্রো পুড়িয়ে দিল তাতে দেশের সম্পদেরই ক্ষতি হল। আন্দোলন যারা সহিংসতায় নিয়ে গেল তাদের বিরুদ্ধে যেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের ঘটনা না ঘটায় এবং এ ধরনের উস্কানিতে বিভ্রান্তি না হই।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত