অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

স্থায়ী নিয়োগ পাওয়া হাইকোর্টের ৯ বিচারপতির শপথ গ্রহণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৪১

remove_red_eye

২৭২

স্থায়ী নিয়োগ পাওয়া হাইকোর্টের নয় বিচারপতি শপথ গ্রহণ করেছেন।
আজ বিকেলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদেরকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, ভারপ্রাপ্ত এটর্নি জেনারেল এস এম মুনীর, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জরুল হক ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির বিভিন্ন পর্যায়ের  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দুই বছর আগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া হাইকোর্ট বিভাগের ৯ বিচারপতিকে আজ স্থায়ী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
এছাড়া ওই সময় দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া দুইজনকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এ বিষয়ে আজ পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
এর আগে ২০২২ সালের ৩০ জুলাই শপথ নিয়েছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ১১ জন অতিরিক্ত বিচারপতি। ১১ জন হলেন- মো. শওকত আলী চৌধুরী, মো. আতাবুল্লাহ, বিশ্বজিৎ দেবনাথ, মো. আমিনুল ইসলাম, মো. আলী রেজা, মো. বজলুর রহমান, কে এম ইমরুল কায়েশ, ফাহমিদা কাদের, মো. বশির উল্লাহ, এস এম মাসুদ হোসাইন দোলন ও এ কে এম রবিউল হাসান।
দুই বছর পর আজ ৩০ জুলাই ৯ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আর বাকী দুইজন বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।
৯ জনের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের ৯ জন অতিরিক্ত বিচারপতিকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসসকে জানান, আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় জাজেস লাউঞ্জে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই শপথ বাক্য পাঠ করাবেন।
আর দুইজনের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের দুইজন অতিরিক্ত বিচারপতিকে ৩১ জুলাই থেকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...