অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

দেশ এখন মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ : রাষ্ট্রপতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:১৬

remove_red_eye

৩০২

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মৎস্যখাতের গুরুত্ব ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে সরকার এ খাতের উন্নয়নে নানাবিধ আইন, বিধি ও নীতিমালা প্রণয়ন এবং সময়োপযোগী উন্নয়ন প্রকল্প ও কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করেছে। ফলশ্রুতিতে দেশ এখন মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।
আগামীকাল ৩১ জুলাই ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, “মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’ উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ উপলক্ষ্যে আমি দেশের সকল মৎস্যচাষি, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ি ও উদ্যোক্তা, মৎস্য গবেষক ও বিজ্ঞানীসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
মো. সাহাবুদ্দিন বলেন, বাঙালির দৈনন্দিন খাদ্য তালিকার অন্যতম অনুষঙ্গ মাছ বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদাপূরণ, সুস্থ ও মেধাবী মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে মৎস্য খাত জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি বলেন, মৎস্য খাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্মুক্ত জলাশয়ে মৎস্য আবাসস্থল উন্নয়ন ও টেকসই সংরক্ষণ, অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ, বিল নার্সারি স্থাপন, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নসহ জলজ দূষণ রোধকল্পে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের ধারণায় উদ্বুদ্ধ হয়ে মৎস্যচাষে আধুনিক প্রযুক্তিভিত্তিক যান্ত্রিকীকরণ ও নিবিড়করণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যচাষিদের লাগসই প্রশিক্ষণের মাধ্যমে খামারের উৎপাদনশীলতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তিনি বলেন, সুনীল অর্থনীতির অবারিত সুযোগকে কাজে লাগাতে সমুদ্র বিজয়ের মাধ্যমে অর্জিত বিশাল সামুদ্রিক অঞ্চলে নিয়মিত মৎস্যের মজুদ নিরূপণ, যথাযথ সংরক্ষণ ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা প্রবর্তন করতে হবে। সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে- এটাই সকলের প্রত্যাশা বলে উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি মৎস্যখাতের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ যথোপযুক্ত ও তাৎপর্যপূর্ণ হয়েছে বলে মনে করেন।
তিনি ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...