অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


মাছচাষিদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

২৭৬

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী মাছচাষিদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদানের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে বলেছেন, তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান করতে পারলে মাছের উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব হবে।
আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান, আলোচনা সভা ও মাছচাষিদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ এক তথ্য বিবরণীতে একথা বলা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও যুগোপযোগী সিদ্ধান্তের ফলে গত কয়েক বছরে দেশে মাছের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে দেশের আমিষের চাহিদা পূরণ করে মাছ বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে।
তিনি বলেন, ‘সামুদ্রিক মৎস্য আহরণে আমাদের দেশ এখনো পিছিয়ে আছে। সমুদ্রে মৎস্য আহরণে মোটা অংকের অর্থ বিনিয়োগ করতে হয়। আমাদের বেশিরভাগ জেলেদের সেই সক্ষমতা নেই। জেলেদের অর্থ বিনিয়োগে সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত পদক্ষেপের ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে দেশের সমুদ্রসীমা নির্ধারিত হয়েছে। এতে বিশাল সমুদ্রসীমায় আমাদের দখল প্রতিষ্ঠিত হয়েছে। এই সমুদ্রসীমা মৎস্য চাষ, আহরণ ও ভূমি পুনরুদ্ধার কাজে ব্যবহার করা যাবে যা দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনতে সক্ষম।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডা. মো. বেলায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী মন্টু। অনুষ্ঠান শেষে মন্ত্রী স্থানীয় পুরুলিয়া ঘাটে মাছের পোনা অবমুক্ত করেন।
উল্লেখ্য, ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' স্লোগান নিয়ে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মাছচাষি ও মৎস্যজীবী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...